২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শরীরে গরম পানি ঢেলে শিশু হত্যা’

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রংপুরের পীরগঞ্জ উপজেলায় আত্মীয়ের ছেলেকে শরীরে গরম পানি ঢেলে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

রংপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রংপুরের পীরগঞ্জ উপজেলায় আত্মীয়ের ছেলেকে শরীরে গরম পানি ঢেলে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত জাকির হোসেন (৫) পীরগঞ্জের আসমতপুর গ্রামের আব্দুল মাজেদের ছেলে। বুধবার বিকালে জাকিরের শরীরে গরম পানি ঢাললে সে গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা স্ব^াস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। শনিবার শিশুটি লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জাকিরের স্বজনদের বরাত দিয়ে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোরঞ্জন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকিরের বাবার সঙ্গে জমি সংক্রান্ত এক মামলায় তাদের আত্মীয় ও প্রতিবেশী আবেদ আলী বেশ কিছুদিন কারাগারে আটক থাকার পর স¤প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। বুধাবার জাকির সম্পর্কে চাচা এই আবেদ আলীর বাড়িতে খেলতে যায়। জাকিরকে দেখে ক্ষিপ্ত হয়ে আবেদ লাথি মারে। এরপর আবেদের স্ত্রী হেলেনা বেগম শিশু জাকিরের শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে শিশুটির কোমর থেকে পা পর্যন্ত ঝলসে যায়। বুধবার বিকালেই তাকে পীরগঞ্জ উপজেলা স্ব^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে জাকিরের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না বলে জানিয়েছে পুলিশ। আবেদ আলী পলাতক রয়েছেন। জাকিরের বড়ভাই মমিন মণ্ডল (৩০) ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার ২৮ ঘণ্টা পর শুক্রবার রাত ১০টায় হাসপাতালে লাশ নিতে আসে পুলিশ। পীরগঞ্জ উপজেলা স্ব^াস্থ্য কমপ্লেক্সের ডা. আবুল হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকিরে মৃত্যুর খবর থানায় জানানো হয়েছিল। কিন্তু পুলিশ লাশ উদ্ধার করতে বিলম্ব করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮০০ ঘ.