সিলেট, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার প্রত্যন্ত গ্রাম গাগলাজুর থেকে মুহিবুর রহমানকে (৩৭) আটক করা হয়। তিনি হবিগঞ্জের বাহুবল এলাকার কাজী আজিজুর রহমানের ছেলে।
শনিবার দুপুরে র্যাব-৯ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে মুহিবুর রহমানকে হাজির করা হয়।
র্যাব-৯ এর উপ-পরিচালক মেজর সাব্বির আহমেদ জানান, ১৯৯৬ সালে মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়া অবস্থায় হরকাতুল জিহাদে যোগ দেয় মুহিবর।
এরপর ওই বছরের ফেব্র“য়ারি মাসে কক্সবাজারের উখিয়ায় প্রশিক্ষণ নেওয়ার সময় মুহিবরসহ ৪০ জঙ্গি যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ ধরা পড়ে। ওই ঘটনায় দায়ের মামলায় ১২ বছরের জেল হলে সাড়ে ৫ বছরের মাথায় জামিনে মুক্তি পায় মুহিবুর। এরপর থেকে পলাতক অবস্থায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নিতেন তিনি।
মুহিবুরকে ছাতক থানায় হস্তান্তর করা হবে বলে জানান মেজর সাব্বির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫৫ ঘ.
bdnews24