২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মাহবুব উল্লাহ মারা গেছেন

চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব উল্লাহ মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 05:58 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব উল্লাহ মারা গেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তাক খোন্দকার জানান, শুক্রবার রাত ৩টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিক্ষাবিদ। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শনিবার আছরের নামাজের পর ঢাকার ধানমণ্ডি ঈদগা মসজিদ মাঠে জানাজা শেষে অধ্যাপক মাহবুবকে বনানী কবরস্তানে দাফন করা হবে বলে জানান মোস্তাক। মোহাম্মদ মাহবুব উল্লাহ ১৯৪৯ সালের ২০ অগাস্ট জন্মগ্রগণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে øাতক ও øতকোত্তর ডিগ্রি নেওয়ার পর পিএইচডি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক ইসলামী বিশ্বব্যিদালয়ের উপাচার্যের দায়িত্ব নেওয়ার আগে অধ্যাপক মাহবুব উল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষককতা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন অধ্যাপক মাহবুব উল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/কিউএইচ/১১৫০ ঘ.