২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসন এইচ চৌধুরীর মরদেহ দেশে

দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংস্থা স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংস্থা স্কয়ার গ্র“পের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মুনয়েম। স্কয়ার গ্র“পের সহযোগী প্রতিষ্ঠান মাছরাঙার সিইও বলেন, “তার মরদেহ বিমানবন্দর থেকে কাকরাইল ক্যাথলিক চার্চে নেওয়া হবে। সেখানে শুক্রবার রাত ১০টা থেকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।” তিনি বলেন, এরপর তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। সেখান থেকে শনিবার ভোরে মরদহে তার পাবনার গ্রামের বাড়িতে নেওয়া হবে। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে থাকা ৮৬ বছর বয়সী স্যামসন এইচ চৌধুরী বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। গত ২৭ ডিসেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। এর আগে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্যামসন চৌধুরীর জন্ম ১৯২৬ সালের ২৫ ফেব্র“য়ারি পাবনার আতাইকুলা গ্রামে। বাবা ছিলেন ডিসপেনসারির মেডিক্যাল অফিসার। স্যামসনও ব্যবসায় আসেন ওষুুধ শিল্পের মাধ্যমে। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন তিনি। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তার অক্লান্ত চেষ্টায় স্কয়ার ফার্মাসিউটিক্যালের পাশাপাশি প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বিস্তৃত হয় স্কয়ার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে স্কয়ারের পণ্য। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত স্কয়ার আজ বিশাল একটি শিল্পগ্র“পে পরিণত। এর কর্মী সংখ্যা ২৮ হাজারেরও বেশি। স্কয়ার গ্র“পের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ প্রতিষ্ঠানের বাৎসরিক আয় ৬১ কোটি ৬০ লাখ ডলার। দেশের গুরুত্বপূর্ণ অনেক সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এই উদ্যোক্তা-শিল্পপতি। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপটারের চেয়ারম্যান ছিলেন ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত। শাহবাজপুর টি এস্টেট ও মিউচুয়াল স্ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যানও ছিলেন স্যামসন এইচ চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২১৪০ ঘ.