২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সোয়া ২ লাখ ব্যান্ড রোলসহ গ্রেপ্তার ১

রংপুর শহরে এস এ পরিবহনের কাউন্টারে অভিযান চালিয়ে সোয়া ২ লাখ টাকার বিড়ির ব্যবহৃত ব্যান্ডরোলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

রংপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে এস এ পরিবহনের কাউন্টারে অভিযান চালিয়ে সোয়া ২ লাখ টাকার বিড়ির ব্যবহৃত ব্যান্ডরোলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক আব্দুল আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই অভিযান চালানো হয়। দুুুুুুুুুই কার্টন ব্যান্ডরোল উদ্ধারের কথা জানিয়ে তিনি বলেন, এর দাম প্রায় এক লাখ টাকা। এগুলো ঢাকায় পাঠানো হচ্ছিলো। সিআইডি কর্মকর্তা আজিজ বলেন, “একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিড়ির প্যাকেটে লাগানো সরকারি ব্যান্ডরোল কৌশলে খুলে আবার বিড়ির প্যাকেটে লাগিয়ে বাজারজাত করে আসছে। এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।” সরকারি রাজস্ব ফাঁকি দিতে এই ব্যান্ডরোল পুনরায় ব্যবহারের চেষ্টা হচ্ছিলো বলে মনে করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৫ ঘ.