২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পরিবহন ধর্মঘট শুরু

গাইবান্ধার টার্মিনাল থেকে সব রুটে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 02:13 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

গাইবান্ধা, ০৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার টার্মিনাল থেকে সব রুটে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গোবিন্দগঞ্জ দিয়ে গাইবান্ধার বাস বগুড়া, রাজশাহী ও কুষ্টিয়া রুটে যেতে না দেওয়ায় এ ধর্মঘট ডাকে জেলা মটর মালিক সমিতি ও সাদুল্লাপুর-পলাশবাড়ী মটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন। এতে যাত্রীদের দুর্ভোগে পোহাতে হচ্ছে। গত ২৫ ডিসেম্বর থেকে গোবিন্দগঞ্জ উপজেলা মটর মালিক সমিতি গোবিন্দগঞ্জের উপর দিয়ে গাইবান্ধার বাস চলাচল বন্ধ রয়েছে। গাইবান্ধা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের উপর দিয়ে ওই তিন রুটের বাস চলাচল গত ১২ দিন হল বন্ধ রয়েছে। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য সমিতির পক্ষ থেকে গত ২ জানুয়ারি জেলা ও পুলিশ প্রসাশনের কাছে আবেদন করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই ধর্মঘট পালন করা হচ্ছে। এ প্রসঙ্গে জেলা প্রসাশক শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি জরুরি কাজে ঢাকায় অবস্থান করছেন। তাই এ বিষয়ে কিছু জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০১০ ঘ.