২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই: লেনদেন ও সূচকে ঊর্ধ্বগতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ দিন প্রথম দুই ঘণ্টার সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি রয়েছে। সাধারণ সূচকে যোগ হয়েছে ৯৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 07:13 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের চতুর্থ দিন প্রথম দুই ঘণ্টার লেনদেনে সূচক বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। দুই ঘণ্টায় প্রায় সাড়ে চারশ টাকার লেনদেন হয়েছে। বুধবার দুপুর ১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৮ পয়েন্ট হয়েছে। ওই সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৪৪২ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৩ টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত আছে ১০টির দাম। মঙ্গলবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৬৭ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৭১০ কোটি কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২০০টির, কমে ৪৪টির এবং বদলায়নি ১৭টির দাম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ১৩৯ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় সাড়ে প্রায় ৬২ কোটি টাকা। মঙ্গলবার সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত আছে ৭টির দাম। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে। লেনদেন হয় ৫৯৪ কোটি টাকার। রোববার বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ৯৪ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬৬৯ কোটি টাকা। ডিএসইতে মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিল, ফুওয়াং সিরামিকস, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, আরএন স্পিনিং, বেক্সিমকো লিমিটেড, কেয়া কসমেটিকস, আফতাব অটো, পিএলএফএসএল, মার্কেন্টাইল ব্যাংক ও ফুওয়াং ফুডস। দর বৃদ্ধির শীর্ষে ছিল, ডিবিএইচ, রূপালী ইন্স্যুরেন্স, এনএইচএফআইএল, সায়হাম টেক্সটাইল, মাইডাস ফাইন্যান্স, ডেল্টা স্পিনিং, আরডি ফুড, উত্তরা ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ণ ও সোনারগাঁও টেক্টটাইল। অন্যদিকে দাম কমার শীর্ষে ছিল, অ্যাপেক্স স্পিনিং, ডেল্টা লাইফ, ৩য় আইসিবি, আইসিবি ১ম এনআরবি, জুট স্পিনার্স, মুন্নু স্টাফলার, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় ও প্রিমিয়ার ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৩৫ ঘ.