ঢাকা, জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে চলতি বছরের মধ্যে তিনটি সড়কের কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগ সচিব (ভারপ্রাপ্ত) এম এ এন ছিদ্দিক।
জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-হাটিকুমরুল পর্যন্ত ১১০ কিলোমিটার রাস্তা ৪ লেন করার কাজ শুরু হবে জানিয়ে যোগাযোগ সচিব বলেন, এ প্রকল্পে এডিবি ২৫ কোটি ৯০ লাখ ডলার দিচ্ছে। এ প্রকল্পের নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছেও বলে তিনি জানান।
মঙ্গলবার সকালে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এডিবির কান্ট্রি ডিরেক্টর থেবাকুমার কান্দিয়াহ সাক্ষাৎ শেষে সচিব সাংবাদিকদের এ কথা বলেন।
নীলফারারী-ডোমার-দেবীগঞ্জ সড়ক সংস্কার প্রকল্পেও কাজ শুরু হবে বলে তিনি জানান।
গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ কিলোমিটার বাস র্যাপিট ট্রানজিটের কাজও শুরু হবে বলে জানিয়ে যোগাযোগ সচিব বলেন, এ প্রকল্পে এডিবি ১৮ হাজার ৪৬ কোটি ৬২ লাখ টাকা অর্থায়ন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪৩৭ ঘ.
bdnews24