২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিয়ে করায় বেতন কমলো দুদক কর্মচারীর

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীর বেতন তিন ধাপ নামিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চাঁদাবাজির দায়ে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এক কনস্টেবলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীর বেতন তিন ধাপ নামিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চাঁদাবাজির দায়ে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এক কনস্টেবলকে। সোমবার এক আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক। আদেশে বলা হয়, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত থাকার সময় কনস্টবেল মো. শহীদুর রহমান ভূঁইয়া জয়দেবপুর থানার একটি মামলায় নারায়ণগঞ্জের জিএম ফারুক ও তার ব্যবসায়িক অংশীদার নুরুজ্জামানকে ভয়ভীতি দেখিয়ে দুই দফায় নয় হাজার টাকা আদায় করেন। এ বিষয়ে ভুক্তভোগীরা অভিযোগ করায় দুদকের পক্ষ থেকে তদন্ত করা হয়। তদন্তে চাঁদা নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় শহীদকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে আদেশে। এছাড়া প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের গাড়ি চালক মো. গুলজার হোসেন ভূঁইয়ার বেতন কমিয়ে দেওয়া হয়েছে। তিন ধাপ কমিয়ে দেওয়া হয়েছে তার বেতন স্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জেকে/১৪৪৫ ঘ.