২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২ উত্ত্যক্তকারীর কারাদন্ড

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় সিরাজগঞ্জে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

সিরাজগঞ্জ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় সিরাজগঞ্জে দুই যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এ সাজা দেন। দ-িতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার লিটন শেখ (২৩) ও হারুনর রশিদ (২০)। রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, দুপুরের দিকে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম কলেজের প্রথমবর্ষের এক ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দু’জন উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৪৫ ঘ.