ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে মোটর সাইকেল ও চালভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে ঢাকা-মাওয়া সড়কের রাজেন্দ্রপুর রাজ হালট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজ্জল (২০) ও দুলাল (৪০) ও বাবুল (২৪)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনজন মোটর সাইকেলে করে সিরাজদিখান থেকে ঢাকা আসছিলেন। পথে চালভর্তি বিপরীতমুখী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই উজ্জল ও দুলাল মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।
ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫৫০ ঘ.
bdnews24