২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অবৈধ প্রবেশের পর কারাগারে দুই বাংলাদেশি

বাংলাদেশি দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাদের জেল হাজতে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 06:40 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি দুই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাদের জেল হাজতে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এরা হলেন- উপজেলার বিদ্যাবাগিশ ঠোস গ্রামের কৃষক মোজাহার আলীর ছেলে মজিদুল ইসলাম (২০) ও নজির হোসেনের ছেলে হুজুর আলী (১৮)। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উপজেলার বিদ্যাবাগিশ সীমান্ত দিয়ে বুধবার রাতে প্রবেশের পর তাদের ভারতে কুরশারহাট থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কাশিপুর বিজিবি কোম্পানি কমান্ডার সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যার পর ওই দুই যুবক আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩৯ এর পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। তারা কাজের সন্ধানে তারা দিল্লি যাওয়ার পরিকল্পনা করছিলো। পথে কুরশারহাট বিএসএফ সদস্যরা তাদের গ্রেপ্তার করে। সাইফুর জানান, বৃহস্পতিবার বিজিবি সদস্যরা ওই যুবককে ফেরত চাইলে বিএসএফ তাদের জেল পাঠিয়েছে বলে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/০০৩৮ ঘ.