২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধা সরকারি মহিলা কলেজের ছাত্রী রতœা আক্তার রিয়া (১৮) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সরকারি মহিলা কলেজের ছাত্রী রতœা আক্তার রিয়া (১৮) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে শহরের ডিবি রোডে অনুষ্ঠিত এ মানববন্ধনে কলেজ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সোমবার রাত সাড়ে ১২টায় সদর উপজেলার কঞ্চিপাড়া গ্রামে রতœার শয়ন কক্ষে ঢুকে দুর্বৃত্তরা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে প্রথমে তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ও পরে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে তার মৃত্যু হয়। নিহত রতœা আক্তার রিয়া সদর উপজেলার বল¬মঝাড় ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের রাজা আহম্মেদের মেয়ে। সে সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। রতœা কঞ্চিপাড়ায় তার মামার বাড়ি থেকে পড়াশোনা করতো। মানববন্ধনের আগে কলেজ মিলনায়তনে এক শোকসভা অনুুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. জাকারিয়া, উপাধ্যক্ষ শামসুল হক, শিক্ষক হামিদ কলিম, আবু জাফর, মোস্তাফিজার রহমান, আ. খ. ম শহীদুর রহমান, জাহাঙ্গীর আলম, মোস্তকুর রহমান, মশিউর রহমান, সহপাঠী নাসিমা আক্তার বানু প্রমুখ। এদিকে ওই ঘটনায় দোষীদের সনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভানেত্রী আমাতুর নুর ছড়া, সাধারণ সম্পাদিকা রিক্তু প্রসাদ, পৌর কাউন্সিলর নাজমা শওকত, কানিজ ফাতেমা, শিরিন আফরোজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩০ ঘ.