২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ ও নওগাঁয় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে মৃত দুজন সহোদর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

হবিগঞ্জ/নওগাঁ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও নওগাঁয় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে মৃত দুজন সহোদর। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে ডুবে ফাহিমা আক্তার (৭) ও তোফাজ্জল (৫) মারা যায় বলে স্থানীয়রা জানায়। তারা গুমগুমিয়া গ্রামের আব্দুস সোবহান মিয়ার সন্তান। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আব্দুস সামাদ সাংবাদিকদের জানান, দুপুর দেড়টায় ফাহিমা ও তোফাজ্জল খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলেও বাঁচানো যায়নি। নওগাঁর পোরশার গাঙ্গুরিয়া গ্রামে তাল তুলতে গিয়ে পুকুরে ডুবে মারা যায় বাবু (৫) নামে এক শিশু। সে ওই গ্রামের ফিরোজ আহম্মেদের ছেলে। পোরশা থানার ওসি রেজাউল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাবু বাড়ির পাশের পুকুরে একটি তাল ভাসতে দেখে তা তুলতে গিয়ে ডুবে যায়। বাবুকে উদ্ধারের পর পোরশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১০ ঘ.