২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতার জামিন আবেদন ফেরত

পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবুল বাশারসহ চার নেতাকর্মীর জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবুল বাশারসহ চার নেতাকর্মীর জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ এ আবেদনটি ফেরত দেয়। গত ২৯ অগাস্ট রাজশাহী মহানগর জামায়াতের আমীর আতাউর রহমানের মুক্তি উপলক্ষে বের করা মিছিল চলাকালে পুলিশের কাজে বাধার দেওয়ার অভিযোগে পরদিন বোয়ালিয়া থানায় পুলিশ এ মামলাটি করে। জামিন আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই মামলায় আমরা আবুল বাশারসহ চার জনের আগাম জামিন আবেদন করি। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জামিন দিতে চাইলেও কনিষ্ঠ বিচারপতি দ্বিমত পোষণ করেন।" আদালতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৮১৯ ঘ.