২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ইউপি চেয়ারম্যান ফরিদ কারাগারে

ছিনতায়ের মামলায় নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ সিকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

নড়াইল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতায়ের মামলায় নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ সিকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ চেয়ারম্যানের বিরুদ্ধে ভোটে জেতার পর সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে। চেয়ারম্যান ফরিদ মঙ্গলবার বিচার বিভাগীয় হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক মোহাম্মদ শাহাজাহান আলী জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ফরিদের সঙ্গে মামলার বাকি আসামিদেরও কারাগারে পাঠানো হয়েছে। তারা সবাই কালিয়া উপজেলার নড়াগাতি থানার পুটিমারী গ্রামের বাসিন্দা। তারা হলেন- ঝন্টু সিকদার (৩৫), নান্টু সিকদার (৩৮), বাবুল (২৮), হাফিজার (৩৫), কবু শেখ (৩০), উজির শেখ (৩২), রসুল শেখ (৩০) ও চয়ন শেখ (৩০)। পুটিমারি গ্রামের আলাউদ্দিন শেখ বাদি হয়ে গত ১ ফেব্র"য়ারি এ মামলাটি করেন। মামলায় বলা হয়, গত ২১ জানুয়ারি আসামিরা বাদি আলাউদ্দিন শেখকে আসামি ঝন্টু সিকদারে বাড়িতে আটকে মারপিট করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে ফরিদের সম্পৃক্ততার কথাও তুলে ধরেন বাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৮ ঘ.