ঝালকাঠী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে নবগ্রাম ইউনিয়নের একটি বাড়ি থেকে নাসির উদ্দিন মোল্লা নামের সন্দেহভাজন এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়ে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৩ সেপ্টেম্বর রাতে শিমুলিয়া গ্রামের সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভাংচুর হয়। গ্রেপ্তার নাসিরউদ্দিন শিমুলিয়ার পাশের দরিয়াপুর গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে।
ঝালকাঠী সদর থানার উপপরিদর্শক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সোমবার রাতে নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর মন্দির কমিটির সদস্য সন্তোষ কুমার হাওলাদার বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে ঝালকাঠী থানায় মামলা করে।
গ্রেপ্তারকৃতকে অনধিকার পূর্বক প্রবেশ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে ৪৪৮ ও ২৯৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩২০ ঘ.
bdnews24