২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের জেল

তৃতীয় শ্রেণীর দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় শ্রেণীর দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির ইকবালের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। দণ্ডিত মো. আবদুর রউফ (৩২) বাঁশখালী সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বাঁশখালী উপজেলার উত্তর জলদী গ্রামের জাফর আহমদের ছেলে। ইউএনও সাব্বির ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রউফ কয়েকমাস ধরে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। শিক্ষার্থীদের পরিবারের অভিযোগের পর বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে গিয়ে রউফকে হাতেনাতে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রউফ বর্তমানে বাঁশখালী থানা হাজতে আছেন বলে জানান ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯২৪ ঘ.