২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কিশোরের লাশ উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

বরিশালে, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর পূর্ব পাড়ের ঢাল রহমতপুর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে মহানগরীর বিমান বন্দর থানা পুলিশ। থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। পুলিশের ধারণা, ওই কিশোর নছিমনযোগে পাটকাঠী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিলো বা বরিশাল থেকে টরকির উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে দুর্বৃত্তরা তাকে আটকের পর হত্যা করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পাটকাঠিও পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই খায়ের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৬ ঘ.