২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন বিকল হয়ে ব্যাহত রেল চলাচল

গাজীপুরে একটি ট্রেন লাইনের ওপর বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি ট্রেন লাইনের ওপর বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ ছিলো। কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টায় বিকল হয়ে পড়ে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস। রিলিফ ইঞ্জিন দিয়ে ট্রেনটি সরানো হলে এক ঘণ্টা পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে টঙ্গীর স্টেশন মাস্টার আবু তাহের জানিয়েছেন। সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার কমলাপুর ছেড়ে এসেছিলো কর্ণফুলি এক্সপ্রেস। এর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ভৈরব রেল স্টেশন থেকে এগারসিন্ধুর ট্রেনের ইঞ্জিন এনে একে টেনে আড়িখোলা স্টেশনে আনা হয়। আবু তাহের বলেন, ট্রেনটি সচলের চেষ্টা চলছে। তবে ওই ট্রেনের যাত্রীদের কেউ কেউ বিকল্প পথে চলে যাচ্ছেন। দূর গন্তব্যে যাত্রীরা ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৪ ঘ.