২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় চেয়ারম্যান নিহত

গোপালগঞ্জের সদর উপজেলায় বাসচাপায় মটর সাইকেল আরোহী এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 05:14 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

গোপালগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের সদর উপজেলায় বাসচাপায় মটর সাইকেল আরোহী এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার ভোড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত সরদার রবিউল আলম (৩৫) সদর উপজেলার নিজড়া ইউনিয়নের চেয়ারম্যান। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে মটর সাইকেলে নিজড়া থেকে গোপালগঞ্জ সদরে যাওয়ার সময় ভোড়ারহাট এলাকায় গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এত মটর সাইকেল আরোহী ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলেই নিহত হন। তিনি জানান, দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ হয়ে স্থানীয় জনগণ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১১১ ঘ.