২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ গ্রেপ্তারের পর কারাগারে

নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার এক নারীকে কারাগারে পাঠিয়েছে সিরাজগঞ্জের আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার এক নারীকে কারাগারে পাঠিয়েছে সিরাজগঞ্জের আদালত। মুশতারী জাহান লিমা (২৪) কে বৃহস্পতিবার রাতে জেলা শহরের সয়াগোবিন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ৫৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়ার দাবি করেছে পুলিশ। লিমার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। লিমার সঙ্গে তার মা, বহুলী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সেতারা বেগমকেও গ্রেপ্তার করা হয়। তাকেও কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা শফিকুল জানান, অভিযানের সময় ওই বাড়ি থেকে সরকারি কিছু ওষুধও পাওয়া গেছে। স্বাস্থ্যকর্মী সেতারা ওই ওষুধ আত্মসাত করেন বলে পুলিশের অভিযোগ। এ অভিযোগে তার বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৭ ঘ.