২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নরসিংদী জেলা শহরে ইসমাইল মিয়া (২৫) নামে এক রিকশা গ্যারেজ মালিককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

নরসিংদী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জেলা শহরে ইসমাইল মিয়া (২৫) নামে এক রিকশা গ্যারেজ মালিককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে শহরের রাঙ্গামাটি মহল্লায় এ ঘঠনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। নিহতের বড় ভাই শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইসমাইল দুপুরে খাবার খেতে বাড়ি ফিরেছিলো। তখন তার মোবাইল ফোনে কেউ এক জন কল করে। তারপরই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাঙ্গামাটি ঈদগাহ মাঠে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয় ইসমাইলকে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই ইসমাইলের মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.