২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার গভীর জঙ্গল থেকে চারটি দেশীয় (গাদা) বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার গভীর জঙ্গল থেকে চারটি দেশীয় (গাদা) বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। শুক্রবার সকালে দীঘিনালার নাড়াইছড়ি এলাকার গহীন এলাকায় অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মাসুদ মাহফুজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেনাবাহিনীর নিয়মিত অভিযানের সময় অস্ত্র এবং গুলি উদ্ধার করে সেনা সদস্যরা। অস্ত্র ও গুলিগুলো দীঘিনালা থানায় হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪৫৫ ঘ.