ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এর আগে সোয়া তিনটায় সংবাদ সম্মেলন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি।
বেলা সাড়ে ৩টায় ডিএসই সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডিএসই-এর উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) শফিকুর রহমান।
তিনি জানান, বাজার পরিস্থিতি নিয়ে মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে দুপুরে বৈঠকে করেছে ডিএসই প্রতিনিধিরা।
এদিকে সকালে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান।
বাংলাদেশ ফান্ড নিয়ে এসইসির সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ফায়েকুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/১৪৪৪ ঘ.
bdnews24