২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের এক বাজারে আধা বেলা হরতাল

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত মহসিন হোসেনের মৃত্যুতে দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁদপুরের কচুয়া উপজেলায় আধা বেলা হরতাল পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 04:04 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত মহসিন হোসেনের মৃত্যুতে দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চাঁদপুরের কচুয়া উপজেলায় আধা বেলা হরতাল পালিত হচ্ছে। সন্ত্রাস নির্মূল ঐক্য পরিষদের আহ্বানে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার রহিমানগর বাজারে হরতাল পালিত হবে। হরতাল চলাকালে সকাল সোয়া ৮টার দিকে পুলিশ এক পিকেটারকে বেদম মারধর করে। হরতালের সমর্থনে এলাকায় খন্ড খন্ড মিছিল হয়েছে। কালিয়াপাড়া-কচুয়া সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রহিমানগর বাজারের সব দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ২৮ অগাস্ট মহসিনকে (২৫) ছুরি মেরে হত্যা করে স্থানীয় বখাটেরা। তিনি উপজেলার সাহারপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। কচুয়া থানার ওসি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশ অভিযুক্তদের আটকের জন্য চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৩২ ঘ.