পাবনা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় চরমপন্থী সংগঠনের এক সদস্যকে
কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে থানার কইডাঙ্গা সেতুর নীচ থেকে সাজেদুল ইসলামের (৩৪) লাশ উদ্ধার করা হয়। তিনি জেলার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামের প্রয়াত ইউসুফ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সাজেদুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার রাতের কোনো এক সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা সাজেদুলকে তার বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রাখে।
আভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে সাজেদুল খুন হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এই ব্যাপারে আতাইকুলা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪৩ ঘ.
bdnews24