২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে আইনজীবী খুন: গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ জজ আদালতের আইনজীবী মহিউদ্দিন আলতাফ হত্যায় জড়িত সন্দেহে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 06:39 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ জজ আদালতের আইনজীবী মহিউদ্দিন আলতাফ হত্যায় জড়িত সন্দেহে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে বন্দর উপজেলার নবীগঞ্জ থেকে এনজিওকর্মী রুমা আক্তার (২৯) ও তার জমজ ভাই রুমেলকে (২৯) গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার চিতাশাল থেকে পুলিশ মহিউদ্দিনের লাশ উদ্ধার করে। রুমা আক্তার র‌্যাবকে জানিয়েছেন, মহিউদ্দিন আলতাফের বাড়িতে স্বেচ্ছাসেবী সংস্থা আশা'র একটি অফিস ছিল। সেখানে রুমা চাকরি করতেন। কয়েক বছর আগে স্বামী মারা গেলে মহিউদ্দিনের আলতাফের সঙ্গে তার সর্ম্পক তৈরি হয়। মহিউদ্দিন তার কিছু অশ্লীল ছবি তোলেন। ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে তার পাসপোর্ট সাইজের ছবিও নেন। মহিউদ্দিন ওই ছবি দিয়ে কিছু কাগজপত্র তৈরি করে জানান, তাদের বিয়ে হয়ে গেছে। এরপর তার পরিবার তাদের বিয়ের কথা বললে মহিউদ্দিন বার বার ঘোরাতে থাকেন। এছাড়া অশ্লীল ছবিগুলোও ফেরত দেননি। এ কারণে ভাই রুমেল ও ফুফাতো বোনের স্বামী মনির মিলে মহিউদ্দিনকে অপহরণ করে ছবিগুলো উদ্ধারের সিদ্ধান্ত নেন। রুমা আরো বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি ফোন করে মহিউদ্দিন আলতাফকে ডেকে আনেন। তুলে দেন মনিরের হাতে। এরপর কী হয়েছে তিনি জানেন না। র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুল আলম জানান, "রুমা আক্তারের বক্তব্য কতটুকু সত্য তা আমরা যাচাই করে দেখছি। লাশ উদ্ধারের স্থানে মনিরের নামে লেখা একটি চিরকুট পাওয়া গেছে, যা রহস্যের সৃষ্টি করেছে। "তাই আমরা ধারণা করছি, মনিরকে ব্যবহার করে অন্য কোনো পক্ষও এই হত্যাকা- ঘটাতে পারে। তবে মনির যে এই হত্যাকা-ে জড়িত তাতে কোনো সন্দেহ নেই। তাকে গ্রেপ্তার করা গেলে হতার রহস্য উন্মোচিত হবে বলে আশা করছি।" গত বুধবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সাংসদ এস এম আকরামের ছোট ভাই জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক অ্যাডভোকেট মহিউদ্দিন আলতাফ (৬৫) নিখোঁজ হন। পরদিন রাতে বন্দর উপজেলার চিতাশাল এলাকায় রাস্তার পাশের একটি ঝোপ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৩ ঘ.