নরসিংদী, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়াল খাঁ নদীতে ডুবে যাওয়ার দু'দিন পরও নরসিংদীর নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান মেলেনি।
রোববার বিকালে বেলাব উপজেলার চরউজিলাব গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষ চলাকালে পালাতে গিয়ে রাজিব (২০) আড়িয়াল খাঁ নদীতে ঝাঁপ দেন।
রাজিব নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
বেলাব থানার ওসি মো. মেজবাহ উদ্দিন খান জানান, এক যুবকের সঙ্গে এক স্কুল ছাত্রীর ছবি ওঠানো নিয়ে গ্রামের দু'পক্ষের সংেঘর্ষ বাধে।
প্রতিপক্ষের ধাওয়া খেয়ে রাজীব নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৪ ঘ.
bdnews24