২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা রেকর্ড

খুন হওয়ার দুই সপ্তাহ পর এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে রংপর কোতোয়ালি থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

রংপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুন হওয়ার দুই সপ্তাহ পর এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে রংপর কোতোয়ালি থানা পুলিশ। গত ১৬ সেপ্টেম্বর থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে পুলিশ জানিয়েছে। গত ৩০ অগাস্ট বিকালে রংপুর শহরের আলমনগর খামার মহল্লায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রংপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর কিলা খানম হেলেন বাদী হয়ে রংপুরের বিচারিক হাকিমের আদালতে একটি মামলা (নম্বর ৩৩৯/১১) করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে রেকর্ড করার জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ দেন। এরপর থানায় মামলাটি রেকর্ড করা হয়। এই মামলার বাদী কিলা খানম হেলেন হলেন রানা হত্যা মামলার প্রধান আসামি ডালিমের বোন। রানা খুন হওয়ার পর তার বাবা আব্দুর রশীদ বাদী হয়ে ডালিমকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে রোববার কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ছাত্রলীগ নেতা মাসুদ রানাকে প্রধান আসামি করে একটি মামলা থানায় রেকর্ড করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি নেওয়া হয়েছে বলে জানান তিনি। নিহতের স্বজনরা জানান, রানা হত্যা মামলাটি ভিন্নখাতে প্রাবাহিত করার জন্য এই মামলাটি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.