২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ স্বর্ণা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের বাসিন্দা মো. জসিমের ছেলে সায়েম (৫) ও মো. দুলালের ছেলে শামীম (৬)। এরা সম্পর্কে পরস্পর মামা-ভাগ্নে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম জানান, বাকিলা স্কুলে নার্সারীতে অধ্যায়নরত শিশু দুটি স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে খেলা করছিলো। এক সময় তারা বাড়ির পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭১২ ঘ.