২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় নিবন্ধন করেছে অবৈধ বাংলাদেশিরা

মালয়শিয়ায় সব অবৈধ বাংলাদেশি বৈধতার জন্য নিবন্ধন সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সেদেশে বাংলাদেশ হাই কমিশনের শীর্ষ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

শেখ শাহরিয়ার জামান ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়শিয়ায় সব অবৈধ বাংলাদেশি বৈধতার জন্য নিবন্ধন সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সেদেশে বাংলাদেশ হাই কমিশনের শীর্ষ কর্মকর্তা। হাই কমিশনার একেএ আতিকুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মালয়শিয়ায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি রয়েছে। এদের মধ্যে অবৈধ দু লাখ ৬৮ হাজার বাংলাদেশি গত অগাস্টে দূতাবাসে নিবন্ধন করেছেন।" হাই কমিশনার বলেন, "মালয়শিয়া সরকার অক্টোবর থেকে সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু করবে এবং তারা এখানে আবার বৈধভাবে কাজ করতে পারবেন।" "যারা দেশে ফিরতে চার তারা জেল-জরিমানা ছাড়াই ফিরতে পারবেন।" মালয়শিয়ায় বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের বৈধতা দিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু চলে পুরো অগাস্ট মাস জুড়ে। নিবন্ধিনকারীদের মধ্য থেকে মাত্র দুহাজার বাংলাদেশি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। মালয়শিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার খবর অনুযায়ী, বিভিন্ন দেশের ২৩ লাখ ২০ হাজার ৩৪ জন শ্রমিক এই বৈধতা কার্যক্রমের সুযোগ নিয়েছে। হাই কমিশনার বলেন, "মালয়শিয়ায় যারা থাকবেন তাদের কাজের বৈধতা পেতে নিয়োগপত্রসহ পাসপোর্ট মালয়শীয় সরকারের কাছে জমা দিতে হবে।" "২৩ হাজার কর্মীর কোনো চাকরিদাতা নেই," জানিয়ে আতিকুর হমান বলেন, "তাদের মালয়শীয় সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়া হবে।" নাগরিকত্ব মালয়শীয় সরকার বাংলাদেশিদের নাগরিকত্ব দিচ্ছে- গণমাধ্যমে প্রকাশিত এরকম খবর প্রসঙ্গে হাই কমিশনার বলেন, "আমি খবরটি পড়িনি। এক ঘণ্টা আগে আমাকে এ প্রতিবেদন সম্পর্কে জানানো হয়েছে।" কতজন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, "আমি এখানে ২০০৯ সাল থেকে আছি এ সময়ের মধ্যে ১০-১২ জন বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছে।" "নাগরিক্ত প্রদান একটি ধারাবাহিক প্রক্রিয়া, যারা এখানে দীর্ঘদিন থেকে বসবাস করছেন তারা এজন্য আবেদন করতে পারবেন।" নাগরিকত্ব কেবল পেশাদার এবং বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য, সাধারণ কর্মীদের জন্য এট গ্রহণযোগ্য নয় বলে তিনি উল্লেখ করেন। 'মালয়শিয়া ক্রনিকেল' নামে একটি পত্রিকায় শনিবার এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক আবার ক্ষমতায় যেতে বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছেন। বাংলাদেশি কর্মীদের নাজিবকে ভোট দিতে বলা হয়েছে- এ বিষয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি অফিসিয়িাল নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করা হয় ওই খবরে। 'মালয়শিয়ান ইনসাইডার' নামে আরেকটি সংবাদ ভিত্তিক ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশি কর্মীদের পক্ষে বাংলাদেশ এনজিও ব্যুরো আবেদন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/পিডি/২২৪১ ঘ.