২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ছাত্র ইউনিয়নের মিছিলে লাঠিপেটা

কিশোরগঞ্জ শহরে ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে সাত নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ শহরে ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে সাত নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। শিক্ষা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় শহরের স্টেশন রোড দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি পঙ্কজ দেব জানান, শিক্ষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাতটার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি আঘড়া বাজার এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিপেটা করে। এসময় সংগঠনের জেলা সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাত নেতা-কর্মী আহত হয় বলে অভিযোগ করেন পঙ্কজ দেব। মিছিলকারীরা শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ ও যশোদলে ন্যাশনাল সুগার মিলের পরিত্যক্ত স্থানে প্রস্তাবিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ নির্মাণের দাবি জানান। সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমতি ছাড়া মিছিল করায় তাদের বাধা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মৃদু লাঠিপেটা করা হয়েছে বলে জানান ওসি। মিছিলে হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা কওে ছাত্র ইউনিয়ন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি'র জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাফিউল আলম মিলাদ, ছাত্র ইউনিয়নের সাবেক জেলা সভাপতি খুজিস্তা বেগম জোনাকী, যুব ইউনিয়নের সভাপতি এনামুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০৫ ঘ.