২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ঢলে নেত্রকোনায় ৭ ইউনিয়ন প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুই উপজেলার সাতটি ইউনিয়নের বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 04:00 PM

নেত্রকোনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুই উপজেলার সাতটি ইউনিয়নের বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা জানান, দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার এসব ইউনিয়নে ২৫টি গ্রামের কয়েকহাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বৃদ্ধি পেয়েছে সোমেশ্বরী, গনেশ্বরী ও উব্দাখালী নদীর পানি। কুল্লাগড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, পাহাড়ি ঢলে তার ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি মাঠ তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে রোপা আমন ধান ক্ষেতের ক্ষতি হবে বলে জানান তিনি। লেঙ্গুরা ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ আলী জানান, অনেকের বাড়িঘরে পানি উঠেছে। মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বাবুল জানান, তার ইউনিয়নের অনেকের কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাস্তাঘাটেরও ক্ষতি হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.