জামালপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- জামালপুরের মাদারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৪০ হাজার নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারগঞ্জের শ্যামগঞ্জ কালীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার এনামূল হক (৩০) মাদারগঞ্জের বালিজুড়ির নামাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তার কাছে যৌন উত্তেজক ডেক্সিন ট্যাবলেটগুলো পাওয়া যায়।
মাদারগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল সাংবাদিকদের বলেন, মাদারগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্ল¬াশি চালিয়ে এনামুলের কাছ থেকে ডেক্সিন ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
এনামুলকে আসামি করে মাদারগঞ্জ থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৪০ ঘ.
bdnews24