নীলফামারী, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুল হাকিম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর গ্রামের প্রয়াত ময়েজ উদ্দিনের ছেলে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সৈয়দপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এরপর বাসটি একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশাচালকের মৃত্যু হয়।
সৈয়দপুর থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮০০ ঘ.
bdnews24