২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী বিএনপি'র নতুন কমিটি

নীলফামারী জেলা বিএনপি'র আগের পূর্ণাঙ্গ কমিটি ভেঙে ১৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 03:58 PM

নীলফামারী, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী জেলা বিএনপি'র আগের পূর্ণাঙ্গ কমিটি ভেঙে ১৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মঙ্গলবার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুল আরেফিন চৌধুরীকে নতুন কমিটির আহবায়ক এবং সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির ১১ জন যুগ্ম আহ্বায়ক হলেন বিলকীস ইসলাম, মিজানুর রহমান চৌধুরী, আলমগীর সরকার, সোহেল পারভেজ, মীর সেলিম ফারুক, জহুরুল আলম, মঞ্জুরুল ইসলাম দানু, রইসুল ইসলাম চৌধুরী, রাজ্জাকুল ইসলাম রাজা, ফাহমিদ ফয়সাল চৌধুরী ও রিয়াজুল ইসলাম। নতুন কমিটির সদস্য সচিব শামসুজ্জামান জামান তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন। তবে সদ্য বিলুপ্ত জেলা কমিটির সভাপতি আহসান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৮ ঘ.