২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফটক থেকে ছাত্রী অপহরণ

সদর উপজেলার মাকহাটি জেসি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার মাকহাটি জেসি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদ্যালয় ফটকের কাছ থেকে তাকে অপহরণ করা হয় বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আক্তার হোসেন ঢালী সাংবাদিকদের জানান, বিদ্যালয়ে আসার সময় ফটকের প্রায় দুইশ' গজ দূরে মাকহাটি সেতুর উপর থেকে একটি সিএনজি অটোরিকশায় তুলে ছাত্রীটিকে নিয়ে যায় কয়েকজন যুবক। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জসিম নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম সন্ধ্যায় জানান, এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৮ ঘ.