২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসছেন সার্ক জ্বালানিমন্ত্রীরা

দক্ষিণ এশিয়ায় জ্বালানি সহযোগিতা বাড়ানোর র উপায় এবং কৌশলের পথ খুঁজতে বৈঠকে বসছেন দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 10:33 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশিয়ায় জ্বালানি সহযোগিতা বাড়ানোর র উপায় এবং কৌশলের পথ খুঁজতে বৈঠকে বসছেন দেশগুলোর জ্বালানিমন্ত্রীরা। বৃহস্পতিবার ঢাকায় আট দেশের মন্ত্রীদের এ বৈঠক হবে। এটি সার্কের জ্বালানিমন্ত্রীদের চতুর্থ বৈঠক। শেষ বৈঠকটি হয়েছিলো ২০০৯ সালে পাকিস্তানে। বৈঠকে আঞ্চলিক বাণিজ্যের বিষয়ও স্থান পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "সার্কভুক্ত দেশগুলো এর মধ্যে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ বৈঠক উপলক্ষে বুধবার উচ্চ পদস্থ কর্মকর্তদের (এসওএম) একটি বৈঠক হবে।" বৈঠকে কর্মকর্তারা আঞ্চলিক জ্বালানি বাণিজ্যের ওপর এডিবির গবেষণা, সার্ক আন্তঃসরকার কর্মকাঠামো চুক্তিসহ সার্ক গ্রিড নিয়েও আলোচনা করবেন। পাঁচটি প্রতিবেদন নিয়ে কর্মকর্তাদের বৈঠকে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। বৃহস্পতিবার মন্ত্রীদের বৈঠক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্র্কের মহাসচিব ফাতিমা দিয়ানা সাঈদ এ উপলক্ষে ঢাকায় আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এমআই/১৬৩০ ঘ.