২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধান পাঁচ দিনের রিমান্ডে

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত 'সন্ত্রাসী' বিধান বড়–য়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 12:59 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত 'সন্ত্রাসী' বিধান বড়–য়াকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। রোববার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মো. নোমান এ আদেশ দেন। চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিধানকে হেফাজতে (রিমান্ড) নিতে পুলিশের ১০ দিনে আবেদনে বিচারক পাঁচ দিন মঞ্জুর করেন। রাউজান থানার উপ-পরিদর্শক (্এসআই) রেফায়েত উল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিধানকে হেফাজতে নেওয়া হয়েছে। গত বুধবার গভীর রাতে ফেনী থেকে বিধানকে আটক করে র‌্যাব। পরে শুক্রবার রাউজানের আধার মানিকে বিধানের বাড়িতে তাকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর এক সময়ের দল এনডিপির কর্মী বিধান পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তার বিরুদ্ধে রাউজান থানায় চারটি হত্যাসহ মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তার ২০ বছর সাজাও হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮৫৬ ঘ.