২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে পাঁচ কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের দুই জন যুগ্মসচিব ও দুই জন উপসচিবসহ পাঁচ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই জন যুগ্মসচিব ও দুই জন উপসচিবসহ পাঁচ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে রোববার এসব রদবদল করেছে। যুগ্মসচিবদের মধ্যে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস (মেম্বার ডাইরেক্টিং স্টাফ) এসএম মফিদুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম সচিব সালমা মাহমুদ বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। উপসচিব শাহাদৎ হোসেনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাকে গত ১ জুন পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিলো। তার ওই বদলির আদেশ বাতিল করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের পরিচালক জাহাঙ্গীর হোসেনকে প্রেষণে নিয়োগ করা হয়েছে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক পদে। ওএসডি সিনিয়র সহকারী সচিব রোকন উল হাসান বিপিএটিসি'র উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৩৩ ঘ.