২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে শিশু ধর্ষিত, গ্রেপ্তার ১

মৌলভীবাজারে কুলাউড়ায় নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 08:01 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারে কুলাউড়ায় নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চুনঘর গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত লাহিন খাঁ (২০) ওই গ্রামের মৃত কনাই খাঁর ছেলে। কুলাউড়া থানার ওসি মো. আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার দিকে ৯ বছর বয়সী শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির টয়লেটে যায়। লাহিন ওই সময় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে তার পরিবার। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে লাহিন পালিয়ে যায়। ওসি জানান, ঘটনার পর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কে এম শফি সলমান ফোন করে তাকে বিষয়টি জানান। এরপর পুলিশ গিয়ে লাহিনকে গ্রেপ্তার করে। "ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০১৪৯ ঘ.