২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমা: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুনানি শুরু

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা বিরোধ নিষ্পত্তিতে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে বাংলাদেশ ও মিয়ানমারের সীমানা বিরোধ নিষ্পত্তিতে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মানির হামবুর্গভিত্তিক ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দি ল অব দি সি’র (আইটিএলওএস) প্রেসিডেন্টের সভাপতিত্বে বৃহস্পতিবার এই শুনানি শুরু হয়। এতে উদ্বোধনী বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। মন্ত্রী বলেন, এই মামলার রায়ের পর আগামী দিনগুলোতে বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক আরো জেরাদার হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি। “প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত,” যোগ করেন মন্ত্রী। দীপু মনি বলেন, বঙ্গোপসাগর এবং এর সম্পদের ন্যায্য হিস্যা দুই দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্যই গুরুত্বপূর্ণ। “এই মামলার রায়ের মধ্যে দিয়ে তটরেখা েেক ১২ মাইলের পর সমুদ্র সীমার ন্যায্য মালিকানা নিশ্চিত হলে নিজেদের সম্পদ ও সার্ম্য সম্পর্কে ধারণা পাওয়া আমাদের জন্য সহজ হবে।” সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর সমঝোতার ভিত্তিতে আইটিএলওএসে এই মামলা করে মিয়ানমার ও বাংলাদেশ। এপর ২০১০ সালের ১ জুলাই বাংলাদেশ এবং ওই বছর ১ ডিসেম্বর মিয়ানমার নিজেদের দাবির পক্ষে নথিপত্র জমা দেয়। চলতি বছরের ১ মার্চ বাংলাদেশ মিয়ানমারের দাবির ব্যাপারে এবং মিয়ানমার ১ জুলাই বাংলাদেশের দাবির বিষয়ে আপত্তিপত্র জমা দেয়। বৃহস্পতিবার প্রথম দফায় বাংলাদেশের যে শুনানি শুরু হয়েছে তা চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আর ১৫ থেকে ২০ সেপ্টেম্বর মিয়ানমারের বক্তব্য শুনবে ট্রাইব্যুনাল। ২১ ও ২২ সেপ্টেম্বর আবারো বাংলাদেশের পক্ষে যুক্তি-তর্ক তুলে ধরা হবে। ২৪ সেপ্টেম্বর মিয়ানমার দ্বিতীয় দফায় তাদের বক্তব্য তুলে ধরবে। আন্তর্জাতিক সমুদ্র আইন বিশেষজ্ঞ থমাস মেনসাহ বাংলাদেশের পক্ষে এবং অধ্যাপক বার্নার্ড এইচ অক্সমান মিয়ানমারের পক্ষে এই শুনানিতে অংশ নিচ্ছেন। এদিকে বঙ্গোপসাগরে মহীসোপানে মালিকানা নিয়ে গত ২৫ ফেব্র“য়ারি জাতিসংঘে অবস্থানপত্র জমা দেয় বাংলাদেশ। এতে সাগরের সীমানা নির্ধারণের সূচনা বিন্দু থেকে ৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত এলাকায় বাংলাদেশের মালিকানা রয়েছে বলে সেখানে দাবি করা হয়। ওই অবস্থানপত্রে বলা হয়, “মহীসোপানে বাংলাদেশের মালিকানা সাগরের ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার এলাকার সমান।” কিন্তু গত ৩১ মার্চ মিয়ানমার এবং ২০ জুন ভারত বাংলাদেশের এই দাবির বিষয়ে জাতিসংঘে আপত্তিপত্র দেয়। মহীসোপানে বাংলাদেশের সীমানার এই দাবি নিয়ে জাতিসংঘে গত ২৪ অগাস্ট শুনানি শুরু হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন ওইদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের বক্তব্য জাতিসংঘে তুলে ধরেছি। সবকিছু চমৎকারভাবে হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২৩২৪ ঘ.