শেরপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রী বহন করার অভিযোগে শেরপুরের নকলা থেকে নয়টি ট্রাক আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ট্রাকগুলো ঢাকার উদ্দেশে শেরপুর ছাড়ে। নকলা পৌঁছার পর পুলিশ ট্রাকগুলো আটক করে।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, অবৈধভাবে যাত্রী বহন করায় ট্রাকগুলো আটক করা হয়েছে।
নকলা থানার ওসি একেএম ফছিহ-উর-রহমান জানান, আটক ৯টি ট্রাকের প্রতিটিতে মুরগির মতো গাদাগাদি অবস্থায় শতাধিক করে যাত্রী বহন করছিল।
ট্রাকগুলো থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.
bdnews24