২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজবাগে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর বাসাবোতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহবধূর স্বামীর দাবি, তার স্ত্রী আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাসাবোতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহবধূর স্বামীর দাবি, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। কথাবার্তায় সন্দেহ হলে আইরিন আক্তার (২০) নামে ওই গৃহবধূর স্বামী কামরুল হাসানকে আটক করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, সোমবার রাত দেড়টার দিকে নিহতের স্বামী কামরুল হাসান আইরিনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় কথাবার্তায় সন্দেহ হলে কামরুলকে ঢামেক ফাঁড়িতে আটক করা হয় বলে জানান মোজাম্মেল। অবশ্য আটকের পর কামরুল জানিয়েছেন, ১/৪ উত্তর বাসাবো বাসা থেকে রাতে কোমল পানীয় আনতে গেলে আইরিন ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১১০ ঘ.