ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ ইসমাইল মোস্তফা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার তাকে ওই পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কাজে যোগ দেওয়ার দিন থেকেই তার এ নিয়োগ কার্যকর হবে।
আহমেদ মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক। তিনি একই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ
বিভাগের অধ্যাপক এসএম ইমামুল হকের স্থলাভিষিক্ত হবেন। এরআগে ইমামুল হক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োজিত ছিলেন। স¤প্রতি তার চুক্তির মেয়াদ শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮২০
bdnews24