ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পলিথিন বিরোধী অভিযান আরো জোরদার করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম দাপ্তরিক বিষয়ে আলোচনা করতে গেলে তিনি মহাপরিচালককে এ নির্দেশ দেন।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের মেয়াদকালে চলতি বছরের জুলাই পর্যন্ত ২২১ দিন পলিথিন বিরোধী অভিযান চালানো হয়েছে। এতে ৭৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে পলিথিন জব্দ করা হয়েছে এক লাখ ৩৬ হাজার ৫৮৭ কেজি।
এর আগে জোট সরকারের মেয়াদে (২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত) পাঁচ বছরে দেশে পলিথিন বিরোধী অভিযান হয়েছিলো মাত্র ৭৫ দিন। ওই সময়ে জরিমানা আদায় হয় মাত্র ১০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৩৪ ঘ.
bdnews24