২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলামকে একই পদে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলামকে একই পদে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে এ নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর অথবা কাজে যোগ দেওয়ার দিন থেকে চুক্তি কার্যকর হবে। এজন্য তার অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিল করা হয়েছে। স্বাভাবিক নিয়মে চাকরির মেয়াদ শেষে আগামী ১৫ সেপ্টেম্বর আতাহারুলের পিআরএলে যাওয়ার কথা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৩৭ ঘ.