২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে দুর্ঘটনায় নিহত ২, আহত ৭৫

শরীয়তপুরের ভেদরগঞ্জ ও সদর উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 10:44 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

শরীয়তপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জ ও সদর উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৫ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভেদরগঞ্জের সাজনপুরে সোমবার রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এক নারীর মৃত্যু হয়। অন্যদিকে সদর উপজেলার রাজগঞ্জ সেতুর কাছে মঙ্গলবার সকালে একটি টেম্পু উল্টে নিহত হন এক যুবক। নিহতরা হলেন- বাগেরহাটের মংলা বন্দর এলাকার বাসিন্দা হোসনে আরা বেগম (৬০) এবং টেম্পুযাত্রী দেলোয়ার হোসেন খান (৩৫)। দেলোয়ারের বাড়ি শরীয়তপুরের সদর উপজেলার প্রেমতলা গ্রামে। বাসযাত্রী জাহানারা, রমজান, নার্গিস আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে ৭৫-৮০ জন যাত্রী নিয়ে বাসটি মংলা বন্দর থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। সাজনপুরে পৌঁছার পর বাসের চালক মোবাইল ফোনে কথা বলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। তখন বাসে থাকা যাত্রীরা জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসে। ওই সময় বাসের ভেতর আটকে পড়ে হোসনে আরা ঘটনাস্থলেই মারা যান। নারী ও শিশুসহ প্রায় ৭০ জন আহত হয়। আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপে¬ক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে। যাত্রীরা অভিযোগ করেন এসময় তাদের সমস্ত মালামাল লুট হয়ে যায়। চালকও পালিয়ে যায়। শরীয়তপুর অগ্নি-নির্বাপক বাহিনীর স্টেশন কর্মকর্তা রবিউল্লাহ জানান, পাঁচ ঘণ্টার চেষ্টায় বাসটি উদ্ধার করা হয়েছে। ভেদরগঞ্জ থানার ওসি সুব্রত সাহা জানান, বাসটির সহকারী বাপ্পীকে (২২) আটক করা হয়েছে। আহতদের মধ্যে ২০/২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই আলুর বাজার ফেরিঘাটে পৌঁছে দেওয়া হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। মঙ্গলবার সকালে শরীয়তপুর-নড়িয়া সড়কের রাজগঞ্জ সেতুর কাছে একটি যাত্রীবাহী টেম্পু উল্টে গেলে দেলোয়ার নামে এক যুবক মারা গেছেন। এসময় আহত হয় আরো পাঁচ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সকালে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক সড়কের কামালদিয়া নামকস্থানে টেম্পুর চাপায় সজীব (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই এলাকার ইন্দ্রনারায়নপুরের আলমগীর হোসেনের ছেলে। এলাকার চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় টেম্পুটি সজীবকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিচফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৩৬ ঘ.