২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ রাইফেলের গুলিতে আনসার সদস্যর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে নৈশপ্রহরী হিসেবে কর্তব্যরত এক আনসার সদস্য নিজ আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 07:40 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে নৈশপ্রহরী হিসেবে কর্তব্যরত এক আনসার সদস্য নিজ আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার প্রথম প্রহরে লোকশিল্প জাদুঘরের গেটে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ আনসার সদস্য শরিফুল ইসলামকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। আনসারের ঢাকা বিভাগের পরিচালক মো. ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাদুঘরের গেটে কর্তব্যরত অবস্থায় অসাবধানে নিজের থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি শরিফুলের বাম চোয়ালে লাগে। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার সহকর্মীরা। ঘটনা তদন্তে আনসারের পরিচালক (অপারেশন) পবিত্র কুমার সাহাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। কমিটিকে তিন কার্জদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শরিফুল মধ্য লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মধ্য গোপালপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। লাশ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/আরএ/১৩৩৮ ঘ.